• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৫৫:৪৬ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রেন টিউমার অস্ত্রোপচার শেষ, তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৩:৩৬

ব্রেন টিউমার অস্ত্রোপচার শেষ, তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা

বিনোদন প্রতিবেদক: ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তদের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানানো হচ্ছে।

Ad

রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সন্ধ্যার পর সকাল আহমেদ বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, আপাতত কোনো জটিলতা নেই। তাঁকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে নেওয়া হবে।’

Ad
Ad

রোববার রাত পৌনে ১১টায় ফেসবুকে নির্মাতা হাসান রেজাউল লিখেছেন, ‘আল্লাহর রহমতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে। পোস্ট–অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এ জন্য এখনই বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন। হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোন কল না দেওয়ার অনুরোধ রইল।’

এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয়। সেখানে অনুরোধ করা হয় শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তিনি নিজেই লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

অসুস্থতা কীভাবে ধরা পড়ে
পরিচালক সকাল আহমেদের ভাষ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তানিয়া। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষা–নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকর্মীদের উৎকণ্ঠা
তানিয়ার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’ তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে একাত্মতার বার্তা জানাচ্ছেন। কেউ তাঁর সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া। সদা হাস্যোজ্জ্বল এই সহকর্মীর জন্য দোয়া চেয়ে অনেকেই লিখছেন আবেগঘন পোস্ট। সবার প্রত্যাশা, সুস্থ হয়ে শিগগিরই আবার সেই চেনা হাসি নিয়ে ফিরবেন লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়ায়।

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। সাম্প্রতিক সময়ে একক নাটকে নিয়মিত কাজ করে দর্শকের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। কিছুদিন আগে তাঁর অভিনীত একাধিক নাটক প্রকাশ পেয়েছে—‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ ও ‘রেগে গেলাম তো হেরে গেলাম’। এর মধ্যে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে।তুহিন হোসেনের ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তানিয়া বৃষ্টি। সোহেল রানা ইমনের নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।

চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করে নিজের অভিনয় ভুবনকে আরও বিস্তৃত করার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেই সময়েই হঠাৎ অসুস্থতার ধাক্কা আসে।চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রাথমিকভাবে কোনো জটিলতার ইঙ্গিত নেই। পরিবার সূত্রে জানা গেছে, তানিয়া বৃষ্টি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে শারীরিকভাবে স্থিতিশীল হচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭

পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭



বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:৩৮



Follow Us