• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৫০:১১ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব

২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১

যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
অভিনেতা তমাল মাহবুব। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে তমাল মাহবুবের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা গেছে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন

আলিয়ার স্পষ্ট বার্তা, সালমানের সিনেমায় নতুন মোড়! কী ঘটছে বলিউডে?

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি পুলিশ। বিতর্কিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাঁদের মধ্যে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

আরও পড়ুন

শাকিবের ‘মোহাব্বাত’-এ কিয়ারা আদভানি? প্রযোজকের এক পোস্টে তোলপাড়

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১






টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩