• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৭:৫৪ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫৭

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।

১২ জুলাই রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ব্যতীত) আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পাশাপাশি ওই অঞ্চলের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সে অনুযায়ী ১৩ জুলাই সোমবার, ১৫ জুলাই বুধবার ও ১৬ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯




সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২৬


সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০


Follow Us