• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ রাত ০৩:০৫:৩০ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ায় কারখানায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত

১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৫

মালয়েশিয়ায় কারখানায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ৩০ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সময় ১১ জুলাই শনিবার সেলাঙ্গরের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির পরিচয় এখনো প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে বাংলাদেশি শ্রমিককে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বয়লার বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮