• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫০:১০ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল

২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:২৩

সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পদায়ন আদেশ জারির সময়সীমা আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

১ অক্টোবর বৃহস্পতিবার অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন নির্দেশনায় স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নবনিযুক্ত শিক্ষকগণের পদায়ন আদেশ জারির সময়সীমা পূর্বনির্ধারিত ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

এদিকে, ১ অক্টোবর যোগদানকারী শিক্ষকদের জন্য আগামী ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আয়োজন ও নবনিযুক্ত শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ নির্দেশনা তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত দেশের সব জেলার জন্য প্রযোজ্য হবে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮





সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
সহকারী শিক্ষক নিয়োগে পদায়নের সময় বাড়ল
২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:২৩


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪২৮
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪২৮
২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩