• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৩:৫৮ (21-Sep-2026)
  • - ৩৩° সে:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খাওয়ার পর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন কোমলমতী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।তৃতীয় থেকে ৫ম শ্রেণির সব শিক্ষার্থীই অসুস্থ বলে জানা গেছে।২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত রায় জানান, দুপুর ২টা থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই বমি করেছেন, অনেকের পেটের পীড়া। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন।পঞ্চম শ্রেণির তানিয়া আক্তার বলেন, মিড ডে মিলের দুধ খাওয়ার পর সবার পেটের ব্যথা শুরু হয়। অনেকেই স্কুলেই বমি করেছে। প্যাকেটজাত করা দুধ তিতা এবং নষ্ট হয়ে গিয়েছিল। আমরা স্যার ও ম্যামকে বললে তারা বলে খেয়ে নাও, কিছু হবে না।চতুর্থ শ্রেণির শামীম হাসান জানান, পেট খুব ব্যথা করতেছে, বমি আসতেছে, কিন্ত বমি করতে পারছি না। দুধ খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে।