ডেস্ক রিপোর্ট: নানা জটিলতা কাটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৮৩৬ জন পর্যটক নিয়ে ‘এমভি বারো আউলিয়া’ জাহাজটি দ্বীপের উদ্দেশে যাত্রা করেছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।
এদিকে, বাকি দুটি পর্যটকবাহী জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল শুক্রবার থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানিয়েছে, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ৪ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পেয়েছেন তাঁরা।
সংগঠনটি আরও জানায়, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি পেয়েছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available