• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০৯:২৭ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়লো

১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়লো
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তিতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে।

১৬ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলমের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট থেকে এলএলবি প্রথম পর্ব (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৬-২৭), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৬-২৭), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৫-২৬) এবং এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৫-২৬) কোর্সে আগ্রহী প্রার্থীরা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

একাদশে আজ তৃতীয় ধাপের ভর্তি শুরু, চলবে মঙ্গলবার পর্যন্ত

প্রাথমিক আবেদন ফি ১০০০ টাকা। আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এই ফি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষকে ২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চিত করতে হবে।

কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি বাবদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে আবেদনকারীপ্রতি ৮৫০ টাকা হারে নির্ধারিত ফি ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট কলেজকে লগইন করে ‘Application Payment Info (Masters Prof.)’ অপশনে গিয়ে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পরে এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

আরও পড়ুন

পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৯ অক্টোবর থেকে শুরু হবে।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০১:২০


শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:৩৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২