ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে
ডেস্ক রিপোর্ট: দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে দেশের ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয়। এগুলো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের প্রশিক্ষণ ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।আবেদনের যোগ্যতাভর্তির জন্য আবেদনকারীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থী এবং তার মা-বাবা—উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে। আবেদনকারীর উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে। পাশাপাশি তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।এটিভি/এসআইআর