• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০৫:৩৬ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

গুচ্ছে মোট আবেদন ২ লাখ ৭৩ হাজার ৫৫৪

২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৩:৫১

গুচ্ছে মোট আবেদন ২ লাখ ৭৩ হাজার ৫৫৪

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে। শেষ রাত পর্যন্ত আবেদন করেছেন ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ ভর্তিচ্ছু। ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ ছিল।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর-কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

জানা গেছে, তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ ভর্তিচ্ছু আবেদন করেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৫৯ হাজার ১৮৯, ‘বি’ ইউনিটে ৯০ হাজার ৪০৪ এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৯৬১ ভর্তিচ্ছু আবেদন করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয় ২৪ ডিসেম্বর রাত ১২টায়। পরে আবেদনের সময়সীমা ৬ দিন বৃদ্ধি করে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়।

‎২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো— ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৯:১৩

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:১৪

কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৪৭

আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৭:৩৬






Follow Us