• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৬:১৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিকের ৬৫৫০২ প্রধান শিক্ষক দশম গ্রেডে উন্নীত

৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৩৭

প্রাথমিকের ৬৫৫০২ প্রধান শিক্ষক দশম গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিতে অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর চিঠি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর এ চিঠিতে সই করেছেন। এরপর তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত ২৮ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: আমিনুল হক

এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত স্মারকে সম্মতি দেওয়া হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে প্রধান শিক্ষকদের ছয়টি শর্তে দশম গ্রেডে উন্নীত করতে চিঠিতে বলা হয়েছে। সেগুলো হলো-

১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণার সংযোগ বাড়ানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে।

৩. প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।

৪. পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল

৫. প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for

৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।

চিঠির তথ্যানুযায়ী-বর্তমান নিয়মে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা ১১তম গ্রেড (১২৫০০-৩০২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে (১১৩০০-২৭৩০০ টাকা) বেতন-ভাতা পাচ্ছেন। দশম গ্রেডে উন্নীত হলে তাদের বেতনস্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০


আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১:০৯