• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫২:৩৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

কমলো স্বর্ণের দাম

১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩

কমলো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

১১ নভেম্বর বুধবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য ১৯ হাজার ২২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম অলংকারের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮৮০ টাকা।

আরও পড়ুন

৯ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৯০৯ কোটি টাকা

অন্যদিকে, রৌপ্য অলংকারের নতুন মূল্য অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণালংকার ক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪