ডেস্ক রিপোর্ট: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
২০ আগস্ট বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
এর আগে ১৩ আগস্ট নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ১২ আগস্ট এ দুই হিসাবে রিজার্ভ ছিল যথাক্রমে ৩৭ দশমিক ০৬ বিলিয়ন ও ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার।
এ ছাড়া ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩২ দশমিক ০৪ বিলিয়ন ডলার। ৪ আগস্ট এ দুই হিসাবে রিজার্ভ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ও ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
আর ২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
অর্থাৎ, ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮৮ কোটি ডলার বেড়েছে। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৮৮ কোটি ডলার।
সূত্র: এনটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available