• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৪:২১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৬.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। ৪ নভেম্বর বুধবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ৪ নভেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৬৩৮ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ডলারে।এর আগের দিন ৩ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩ হাজার ৬৪৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বিপিএম-৬ অনুযায়ী ওই দিন রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ১৫৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার।বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা অর্থই নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়। মোট মজুত থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে এ পরিমাণ নির্ধারণ করা হয়।এটিভি/এসটিও