অনলাইন ডেস্ক: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
১৫ নভেম্বর রোববার নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক জানায়, ১৪ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। এছাড়া, তিনি নিজ নামের ৩১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এদিকে, জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী সৈয়দ আর্জুমান বানুর ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ নামীয় ১০২টি ব্যাংক হিসাবের মধ্য দিয়ে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকা লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, জাহাঙ্গীর কবির নানকের মেয়ে এস. আমরীন রাখীর ১১ লাখ ৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ নামীয় ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকা অস্বাভাবিক লেনদেনের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুসারে মামলা দায়ের করেছে দুদক।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available