• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪০:৪০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির

১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি। চকচকে ন্যাড়া মাথাই এখন তর পরিচয়ের অন্যতম অংশ। কিন্তু জানেন কি, একসময় তাঁর মাথাভর্তি ছিল ঘন লম্বা চুল! কেন হঠাৎ চুল ফেলে আজীবন ন্যাড়া থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা?

সম্প্রতি একটি ইউটিউব শো’তে সেই রহস্য ফাঁস করেন বিশাল। জানান, মাত্র ২৩ বছর বয়সে একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ তাঁর ইচ্ছা হয় তিরুপতি মন্দিরে গিয়ে মাথা মুণ্ডন করার। সেই ইচ্ছা পূরণ করে চুল ফেলার পরই প্রতিজ্ঞা করেন, জীবনে আর কখনো মাথায় চুল রাখবেন না! সেই প্রতিজ্ঞা আজও অটুট।

তবে বিশালের জীবনে চমক শুধু এখানেই নয়। একসময় প্রবল ধার্মিক থাকলেও বর্তমানে তিনি নিজেকে প্রকাশ্যেই নাস্তিক বলে পরিচয় দেন। তাঁর মতে, মন্দির-মসজিদের চেয়ে স্কুল, হাসপাতাল ও কৃষকদের উন্নয়ন বেশি জরুরি।

আরও পড়ুন

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল

আরও অবাক করা বিষয়, শৈশব থেকেই মদ্যপান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবারে মদ্যপান স্বাভাবিক হলেও আজ পর্যন্ত নিজের সেই জেদে অটল বিশাল।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২১:৩৬