• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১৩:০৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ

১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:০৮

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভা সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর রোববার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এসপি জাহাঙ্গীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার (ফারহান ফাইয়াজ) খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়ে ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত এ সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। সাব-কমিটিকে আগামী সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক

সভায় গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশন-এর ব্যবহার ও পরিচালনা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাব সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামাটি পুনর্বিবেচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একই সঙ্গে চুক্তি নামাসহ বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পীকার মহোদয়কে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া, ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক প্রতীয়মান না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ (সার্ভে) সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। প্রস্তুতকৃত প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠাতব্য কমিটির সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯