• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০০:২৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২২

৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গ্যাস সংকট কাটিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ফের ইউরিয়া উৎপাদন শুরু করেছে।

৫ অক্টোবর সোমবার রাত ৩টার দিকে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। পরবর্তীতে গতকাল ৫ অক্টোবর রাতে উৎপাদন শুরু হয়েছে ইউরিয়া সার।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। যমুনা সার কারখানায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১ জেলায় সরবরাহ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪