• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৬:১৫ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা

২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আরও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দাম নির্ধারণের এক সপ্তাহ পর আবারও কমানো হলো সোনার দাম।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫৯ দফা কমানো হয়েছে।

এছাড়া দেশের বাজারে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯