• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫০:০৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

জুনের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ডলার

৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০২

জুনের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক: চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। এর হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স।

৭ জুন রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জুনের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ে আসা ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের তুলনায় কম। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে পতন হয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৭.৮৮ শতাংশ বেড়েছে।

এর আগে মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা এক মাসের ভিত্তিতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এক মাসের সর্বোচ্চ রেকর্ড।

গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২৮ কোটি) ডলার, যা কোনো নির্দিষ্ট অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us