• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:৪৩:০৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ঈদের আগে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

২৮ মে ২০২৬ বিকাল ০৩:০০:৩৪

ঈদের আগে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক: কোরবানি ঈদের আগে চলতি মাসের প্রথম ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পরের ৪ দিনে সেটি আরও বাড়বে। যদিও সেই হিসাব এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ২৩ দিনে ২৯৭ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা দেশীয় মুদ্রায় ৩৬ হাজার ৩০৮ কোটি টাকার সমান। গত এপ্রিলে ৩১৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। তার আগের মাসে এসেছিল রেকর্ড ৩৭৫ কোটি ডলারের প্রবাসী আয়। ওই মাসে পবিত্র ঈদুল ফিতর ছিল।

দেশে প্রবাসী আয় আনার ক্ষেত্রে ইসলামী ব্যাংক সবার শীর্ষে। চলতি মাসের প্রথম ২৩ দিনে ৫৩ কোটি ৬৫ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এনেছে ইসলামী ব্যাংক। এই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এনেছে ব্র্যাক ব্যাংক, ৩৩ কোটি ১৭ লাখ ডলার। আর তৃতীয় সর্বোচ্চ ২৬ কোটি ২৮ লাখ ডলারের প্রবাসী আয় এনেছে ট্রাস্ট ব্যাংক। এ ছাড়া অগ্রণী ব্যাংক ২১ কোটি ডলার এবং পূবালী ব্যাংক ১৩ কোটি ৭৪ লাখ ডলারের প্রবাসী আয় এনেছে।

গত ডিসেম্বর থেকে প্রতি মাসে ৩ বিলিয়ন বা তার বেশি প্রবাসী আয় দেশে আসছে। ডিসেম্বরে ৩২২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ ও ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে ২ হাজার ৯৩৩ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। গত অর্থবছর ৩ হাজার ৩৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us