• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৪৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার

২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার

অনলাইন ডেস্ক: দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই নতুন দর কার্যকর হবে।

Ad
Ad

এর আগে, ১ ফেব্রুয়ারি রোববার রাতেও দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

প্রসঙ্গত, চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৭ বার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮




Follow Us