• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৭:৩৩ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পিকআপ ভর্তি সরকারি ওষুধসহ চালক আটক

২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪১

টাঙ্গাইলে পিকআপ ভর্তি সরকারি ওষুধসহ চালক আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে পিকআপ ভর্তি ওষুধসহ এক চালক আটক হয়েছেন। পরে তাকে পিকআপসহ ভূঞাপুর থানায় নিয়ে আসে পুলিশ।

২৬ আগস্ট বুধবার রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ নিয়ে যমুনা নদীর তীরে আসেন চালক। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি থানায় নিয়ে আসে।

আটক পিকআপ চলক ও মালিক আজমতের দাবি, পিকআপ ভর্তি ওষুধগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার কথা জানিয়ে তিনি দাবি করেন, সে সময় ঘাটাইলের বনাঞ্চলের গভীরে নিয়ে ওষুধগুলো ফেলে দিয়েছিলেন। এবারও একইভাবে ওষুধগুলো ফেলে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পঃপঃ) আবু নাইম সোহেল জানান, এতগুলো ঔষধ নদীতে ফেলতে নিয়ে গেছে বিষয়টি আমি জানি না। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আসল ঘটনাটি বের হয়ে আসবে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, ঘাটাইল হাসপাতালের মেয়াদোত্তীর্ণ একটা মিনিট্রাক ভর্তি ওষুধ যমুনা নদীতে ফেলে দেয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ ব্যাপারে আমি জেলা সিভিল সার্জনকে অবহিত করেছি। বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক
২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:২০



নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯
২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৪৪:০২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মৃত্যু
২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩৩:০৭