• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৬:৪৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৫৯:৫২

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৬ আগস্ট বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড়সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪ ও র‌্যাব-১৫-এর যৌথ অভিযানে আত্মগোপনে থাকা ওয়াজেদ হাজীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় ওয়াজেদ হাজীর ভাড়া নেওয়া একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানি তোলার মোটর চুরি হয়। এ ঘটনায় শংকরকে সন্দেহ করে গত ৮ আগস্ট রাতে তাকে রাইস মিলের কার্যালয়ে ডেকে নেওয়া হয়।

আরও পড়ুন

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিকে ছুরিকাঘাত, প্রেমিকা গ্রেফতার

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে শংকরের হাত-পা বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরদিন শংকরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিতে পারেননি। পরে বাড়িতে চিকিৎসাহীন অবস্থায় ১৫ আগস্ট ভোরে শংকর মারা যান।

শংকরের মৃত্যুর পর থেকেই ওয়াজেদ হাজী পলাতক ছিলেন। এ ঘটনায় শংকরের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

মামলার ছায়াতদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্ত করে র‌্যাব। পরে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯