ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৪ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে বুধবার রাতে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানির মোটর চুরি হয়। এ ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করা হয়। পরে তাকে ওই ব্যবসায়িক কার্যালয়ে ডেকে নেওয়া হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে শংকরকে হাত-পা বেঁধে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরে ১৫ আগস্ট ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্ত করা হয়। পরে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available