• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:২৮:৪৮ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৭:২৪

জামালপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

২৬ আগস্ট ​বুধবার রাতে পৌর শহরের কালীতলা মোড় এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

​পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬