• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৩১:১৯ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৩৩

দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকটের মধ্যেও অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

Ad
Ad

জানা গেছে, চলমান জ্বালানি সংকট শুরু হলে কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহ জহুরুল হোসেন।

Ad

অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে কাওনিয়ারচর বাজারের দোকান মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩



Follow Us