• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন, গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে ছিল ছাত্রদল

১০ এপ্রিল ২০২৬ রাত ০৯:১০:৫০

নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন, গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে ছিল ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

১০ এপ্রিল শুক্রবার নোবিপ্রবিসহ জেলার ৭টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৮০১ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৭২.২৫ শতাংশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে নোয়াখালী জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নোয়াখালীতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনি, ফ্রি বাইক সার্ভিস, সুপেয় পানি, স্যালাইন ও কলম সরবরাহ এবং ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা করেন।

শুক্রবার সকাল ৭টা থেকে জেলা সদরের সোনাপুর জিরোপয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসন ও ফ্রি বাইক সেবা প্রদান‘সহ শিক্ষার্থীদের হাতে সুপেয় পানি, স্যালাইন ও কলম সরবরাহ করেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকি ও বাকি বিল্লাহ তুষার। এসময় তারা প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষার হলে প্রবেশের জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করেন।

সোনাপুর ডিগ্রি কলেজেও আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদানে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে ছাত্রদল। সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি, স্যালাইন ও কলম সরবরাহ করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম উজ্জল। নোবিপ্রবি কেন্দ্র ও সোনাপুর ডিগ্রি কলেজ কেন্দ্র ছাড়াও অন্য ৫টি বহিস্থ কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিশেষ কর্মসূচি পালন করে।

ছাত্রদল নেতারা বলেন- নোয়াখালী বরাবরের মতোই অতিথি পরায়ন জেলা। অতীতেও নোবিপ্রবি ভর্তি পরীক্ষাগুলোতে নোয়াখালীর মানুষ পরীক্ষার্থীদের থাকা, খাওয়ার ব্যবস্থা এবং যানবাহন ও নিরাপদ যাত্রার ব্যবস্থা করেন। এবারও নোয়াখালীর কীর্তি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে আমরা নোয়াখালী জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এসব সেবা প্রদান করছি। ছাত্রদল শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব। আমাদের এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

এদিকে, পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ সকলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। নোবিপ্রবি কেন্দ্র ছাড়াও ৬টি বহিস্থ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যানজটসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিভাবকদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পরিবহন সেবা নিশ্চিত করা হয়েছে। বরাবরের মতো এবারও নোয়াখালীবাসী পরীক্ষার্থীদের পাশে রয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২