• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৩১:৪৬ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

তেল সংগ্রহে অগ্রিম সিরিয়ালে বাচ্চাদের চার্জার মোটরসাইকেল

১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:০৩

তেল সংগ্রহে অগ্রিম সিরিয়ালে বাচ্চাদের চার্জার মোটরসাইকেল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার সকাল ৯টায় পেট্রোল দেওয়ার কথা রয়েছে, তবে জ্বালানি তেল সংগ্রহ করতে আগেভাগেই সিরিয়াল ধরে রাখতে শুক্রবার জুম্মার নামাজের পরে শিশুদের চার্জার ছোট্ট মোটরসাইকেল লাইনে বসিয়ে রাখতে দেখা গেছে ফুলবাড়ী বাজারের স্বপন ট্রেডার্স এর সামনে।  

এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে কৌতূহলী হয়ে পড়েন পথচারী ও এলাকাবাসী। তেল সংগ্রহের দীর্ঘ লাইনে এমন ব্যতিক্রমী দৃশ্য এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Ad
Ad

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপেক্ষা এড়াতে আগেই সিরিয়াল নিশ্চিত করতে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

Ad

বাচ্চাদের চার্জার ছোট মোটরসাইকেল সিরিয়াল রাখা বাইকার নুর ইসলাম জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিরিয়ালে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেল সিরিয়ালে রেখেছি, তেল সংগ্রহের সময় সেটি পরিবর্তন করে আমার মোটরসাইকেলে তেল সংগ্রহ করব।

এ বিষয়ে স্বপন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী শাহাদত হোসেন স্বপন কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩



Follow Us