• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২০:১৫ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

কুয়াকাটা সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৮ জুলাই ২০২৬ দুপুর ১২:৫১:৩৩

কুয়াকাটা সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটায় ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পড়নে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা ছিল।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার শেষ বিকেলে স্থানীয়রা গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। পরে কুয়াকাটা নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ বা ট্রলারডুবির কোনো জেলের মরদেহ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘গঙ্গামতি এলাকা থেকে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us