• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই ভাদ্র ১৪৩৩ রাত ০১:৩৭:২০ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর মেসি

৮ জুলাই ২০২৬ দুপুর ০২:০৩:৩০

এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেওয়ার পর তিনি বলেন, এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়।

৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ ১১ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তিনটি গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল আলবিসেলেস্তেদের জন্য। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পাশাপাশি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে প্রথম গোলে অ্যাসিস্ট করার পর নিজেও গোল করে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি খুবই আনন্দিত। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এভাবে ম্যাচ জেতা অবিশ্বাস্য। এই দল কখনো হাল ছাড়ে না এবং শেষ পর্যন্ত লড়াই করে। এমন পরিস্থিতি থেকে ফিরে আসা মোটেও সহজ ছিল না।’

তবে এই জয়েই সন্তুষ্ট নন আর্জেন্টাইন অধিনায়ক। শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলকে একই মনোযোগ ও লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মেসি বলেন, ‘আমাদের অনেক ভুগতে হয়েছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন এবং দলগুলোর মধ্যে ব্যবধান খুবই কম। তাই আমাদের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্যও সরে আসা যাবে না।’

উল্লেখ্য, দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিনটি গোল করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প রচনা করে আর্জেন্টিনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২