টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামের বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনৈক জনির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওহাব সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। সে দির্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্বস্ত্রীক পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতো। পারিবারিক সূত্রে জানা যায় ওহাব মানসিক রোগী ছিলেন। রবিবার বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম জানান, রবিবার বিকেলে নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোজা হচ্ছিল। তিনি মৃগি রোগী ছিলেন।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, বারপাখিয়া একটি পুকুরে ভাসমান মরদেহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available