• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:০৯:০৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হলেন মো. আব্দুল মান্নান

৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:১৮

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হলেন মো. আব্দুল মান্নান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।

৭ সেপ্টেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।

আরও পড়ুন

দেশে ৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

গত ১৭ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পান আব্দুল মান্নান। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬