• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৮:৩২ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৪১৫

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০:২১

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৪১৫

ডেস্ক রিপোর্ট: কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে কুমিল্লার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সরাসরি মাঠে থেকে অভিযানের নেতৃত্ব দেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও আড্ডাস্থল হিসেবে পরিচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে কিশোর গ্যাংবিরোধী পৃথক দুই দফার অভিযানে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করা হয়েছিল। নতুন করে ৪১৫ জনসহ সাম্প্রতিক তিন দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।

জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪