• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০৯:১৬ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

২৭ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৪৮

শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি: ​জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৬ জুলাই রোববার দুপুর ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এর আগে গত ২৩ জুলাই বিকেলে শহরের মাছ বাজার স্ট্যান্ডের ভেতরে পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে জয়পুরহাট এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। পরে সেখানেই তার মৃত্যু হয়।

​এদিকে মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের ইজিবাইক শ্রমিকরা অংশ নেন।

​মানববন্ধনে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাবু, সাবেক সভাপতি এম এ এইচ আরমান ও আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন এবং সড়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

​বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us