• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:৪৫ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৩:৩৩

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

৪ মার্চ বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান।

Ad
Ad

নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতো।

Ad

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন চাচা-ভাতিজা। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষযে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৬ মাসে কুরআনে হাফেজ ১০ বছরের সিদ্দিক
৬ মাসে কুরআনে হাফেজ ১০ বছরের সিদ্দিক
৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:২৭






Follow Us