• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩৪:৩৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪১:০৪

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক :  চলতি বছর স্বাধীনতা পদক পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ (মরণোত্তর) ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

৫ মার্চ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

১) প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর)। ক্ষেত্র: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান।
২) ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ক্ষেত্র: মুক্তিযুদ্ধ
৩) মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)। ক্ষেত্র: মুক্তিযুদ্ধ
৪) অধ্যাপক ড. জহুরুল করিম। ক্ষেত্র: বিজ্ঞান ও প্রযুক্তি
৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ক্ষেত্র: চিকিৎসাবিদ্যা
৬) ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। ক্ষেত্র: সাহিত্য
৭) এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত)। ক্ষেত্র: সংস্কৃতি
৮) বশির আহমেদ (মরণোত্তর)। ক্ষেত্র: সংস্কৃতি
৯) জোবেরা রহমান লিনু। ক্ষেত্র: ক্রীড়া
১০) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ক্ষেত্র: পল্লী উন্নয়ন
১১) ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর)। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১২) এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৩) মো. সাইদুল হক। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৪) গণস্বাস্থ্য কেন্দ্র। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৫) মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা
১৬) কাজী ফজলুর রহমান (মরণোত্তর)। ক্ষেত্র: জনপ্রশাসন
১৭) মোহাম্মদ আব্দুল বাকী, পিএইচডি। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
১৮) অধ্যাপক ড. এম এ রহিম। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
১৯) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ
২০) আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)। ক্ষেত্র: পরিবেশ সংরক্ষণ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪