• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৬:০২ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৬:১৪

ঝিকরগাছায় পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানার পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নিরস্ত্র মেহেদী হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ ৪ মার্চ বুধবার রাতে উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের লাউজানি গ্রামের একটি অভিযানে অংশ নেন, এ সময় লাউজানি উত্তরপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়।

Ad

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পাশের পকেট থেকে একটি নীল রঙের পলিথিন জিপারে রাখা ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১ হাজার ৬৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার আলামত গণনা ও ডিজিটাল পরিমাপ যন্ত্রে পরিমাপ করে রাত ১০টা ৩৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই রাতে ঝিকরগাছা পৌরসভার কাউরিয়া মুন্সিপাড়া এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এসআই (নি.) আব্দুস সোবহান সঙ্গীয় ফোর্সসহ এ সময় জনৈক পিয়ারুল্লাহর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আরিফ দফাদার (২৫)কে গ্রেফতার করা হয়। তিনি হাজিরালি মহিলা কলেজ এলাকার বিশ্বাস পাম্পের পেছনে মুহুর কমিশনারের বাড়ির বাসিন্দা।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯




সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:২৩




Follow Us