• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৪৬:৩৫ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ: সন্তানের পর মায়ের মৃত্যু

১০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৯

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ: সন্তানের পর মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ বিউটি (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় দগ্ধ তার আট বছর বয়সী ছেলে মারুফের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ পরিবারের কর্তা রাজমিস্ত্রি মাইদুল এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১০ আগস্ট সোমবার সকাল পৌনে ৭টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিউটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, বিউটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার অবস্থা শুরু থেকেই সংকটাপন্ন ছিল।

এর আগে গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিউটির আট বছর বয়সী ছেলে মারুফ। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে, স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও পরিবারের কর্তা ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল এখনও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৬:৩২