• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩৮:২৩ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ৩ কীটনাশক দোকানে জরিমানা

১০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:২৪

দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ৩ কীটনাশক দোকানে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের অভিযোগে তিনটি কৃষি উপকরণ বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পৌর শহর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

Ad
Ad

অভিযানে দেখা যায়, কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখা হয়েছে এবং ইউরিয়া সার সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে, যা কৃষকদের জন্য ক্ষতিকর এবং আইনবিরোধী।

Ad

অভিযানে মেসার্স নিখিল চন্দ্র সাহাকে সারের অতিরিক্ত দাম রাখার দায়ে ১০ হাজার টাকা, মেসার্স সৌরভ ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ২ হাজার টাকা এবং অপর একটি দোকানকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে কৃষি উপকরণ বিক্রির আহ্বান জানান।

অভিযান পরিচালনা সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩২:০৩






Follow Us