• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫৭:৪৬ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:২৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ পাস হয়েছে। এর মাধ্যমে রাজধানীর কয়েকটি ঐতিহ্যবাহী কলেজকে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার বিকেলের অধিবেশনে বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে এটি পাস হয়।

এর আগে গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মো. আসাদুজ্জামান অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন।

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন পায়।

এই আইনের আওতায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে। তবে এসব প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয়, অবকাঠামো ও সম্পদের ওপর তাদের অধিকার বহাল থাকবে।

অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। রাষ্ট্রপতি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
১৫ জুলাই ২০২৬ রাত ০৮:০০:৫৭

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪

Follow Us