• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:৩৮ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩২:০৩

সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের চরহাসান ভুঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চরহাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো. চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালাতেন।

Ad
Ad

পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সবার অগোচরে রাতের কোনো এক সময় তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Ad

তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২








Follow Us