• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:০৫ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় গলদা চিংড়ির রেনু জব্দ, মধুমতী নদীতে অবমুক্ত

১২ জুলাই ২০২৬ বিকাল ০৫:৪০:২২

টুঙ্গিপাড়ায় গলদা চিংড়ির রেনু জব্দ, মধুমতী নদীতে অবমুক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি মাইক্রোবাস থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে রেনুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা এক শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২ জুলাই রোববার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে রেনুবাহী একটি কালো রঙের মাইক্রোবাস আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করেন। এ সময় মাইক্রোবাসে থাকা ১২টি ড্রাম থেকে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে উদ্ধার করা রেনুগুলো পরে মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, “অবৈধভাবে পরিবহন করা গলদা চিংড়ির রেনু আইন অনুযায়ী জব্দ করে মধুমতী নদীতে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।”

তিনি আরও বলেন, “রেনুর প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় গাড়িতে থাকা শ্রমিক অসীম তালুকদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে চিংড়ির রেনু পরিবহন বা পাচারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯




সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২৬


সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০



Follow Us