• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৫০:৩৭ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে বাড়িতে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ

২৯ মার্চ ২০২৬ সকাল ১১:৫৫:৪৮

বীরগঞ্জে বাড়িতে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

Ad
Ad

অভিযানে ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)-কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে জারকিন ও বোতলে সংরক্ষিত মোট ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুতের অভিযোগে পরিতোষ রায়কে তাৎক্ষণিকভাবে দণ্ড দেওয়া হয়।

পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us