• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৩:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দাম্পত্য কলহের জের

অভিমানে নিজের গায়ে কেরোসিন ঢাললেন স্বামী, আগুন দিলেন স্ত্রী

২৯ মার্চ ২০২৬ দুপুর ১২:৫০:৫১

অভিমানে নিজের গায়ে কেরোসিন ঢাললেন স্বামী, আগুন দিলেন স্ত্রী
অগ্নিদগ্ধ যুবক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পারিবারিক কলহের জেরে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বকুলতলা এলাকায়। দগ্ধ যুবকের নাম অপু (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে বিরোধের একপর্যায়ে অগ্নিদগ্ধ হন অপু। পরে তিনি নিজেই চাঁদপুর সদর হাসপাতালে যান। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অপু অভিযোগ করেন, পারিবারিক ঝগড়ার সময় অভিমান করে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলেছিলেন, তখন তার স্ত্রী ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হন তিনি।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসকরা জানান, অপুর শরীরের প্রায় ১৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০