• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৬:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন

২৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৯:৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৮ মার্চ শনিবার দিবাগত রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুনা বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে আগুনে বেশ কিছু চুনা পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রাকে থাকা মানুষেরা স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই। কেউ জানায়নি আমাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮

পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯