• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:২৬:২৫ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারের দেবর-ভাবির পরকীয়ার জেরে কারাগারে

১১ জুন ২০২৬ রাত ০৯:২৩:৫৪

দোয়ারাবাজারের দেবর-ভাবির পরকীয়ার জেরে কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া সম্পর্কের জেরে নগদ অর্থ, স্বর্ণালংকার চুরি ও বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দেবর-ভাবিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

১১ জুন বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে। 
তারা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) ও একই এলাকার কামরুল হাসানের স্ত্রী দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সালেহা বেগমের সঙ্গে তার দেবর (স্বামীর চাচাতো ভাই) রিয়াজ উদ্দিনের পরকীয়া সম্পর্ক ছিল দীর্ঘদিনের। এরই জেরে গত ২ জুন সালেহা বেগম তার স্বামী কামরুল হাসানের ঘর থেকে নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে দেবর রিয়াজ উদ্দিনের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় গত ৮ জুন স্বামী কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া কামরুল হাসানকে কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়েরকৃত মামলা দু’টির ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us