• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৪:২৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহ সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মাদক জব্দ

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:৩৮

ময়মনসিংহ সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মাদক জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, ২৬ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি-এর টহলদল শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার রানী শিমুল ইউনিয়নের খ্রিস্টান পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩


চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:০৮