ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪ জনশিশু। ২৬ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।
একই সময়ে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ শিশু চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মৃত্যুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায় ৩৯৪ শিশু। এরপর চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ শিশু শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় ৭৯ হাজার ৩১৪ শিশু। চট্টগ্রামে এ সংখ্যা ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, খুলনায় ১২ হাজার ২৭৭, সিলেটে ১৪ হাজার ৯৩৫, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ শিশু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available