• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:১৮:৪০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

জাপানের জনবল চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: এলজিআরডি মন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৮

জাপানের জনবল চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: এলজিআরডি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জাপানের তরুণ ও কর্মক্ষম জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

২৬ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, বিপরীতে বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। এ জনমিতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জাপানের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

আরও পড়ুন

লন্ডনে নাহিদের ওপর হামলার তীব্র নিন্দা ঢাকার, যুক্তরাজ্যকে তদন্তের আহ্বান

জাপানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান এবং জাপানের জনবল চাহিদা-দুই দিক থেকেই এ সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা জাপানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেলে তাদের জীবনমান উন্নত হবে। একই সাথে জাপানের সেবা খাতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জাপানে কর্মসংস্থানের জন্য তরুণদের ভাষাগত দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনে জাপানি ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

সেমিনারে জাপানের প্রতিনিধিরা জানান, জাপানে বাংলাদেশের মতো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং কনস্ট্রাকশন, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্নখাতে জনবলের ঘাটতি রয়েছে। এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে। তারা জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদেরকে জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০